বরিশালে ৩৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

বরিশালে ৩৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে প্রতীক বরাদ্দের আয়োজন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১২টায় বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা, প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।

এসময় বিভিন্ন দলের প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা যে যার আসন থেকে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে উচ্ছ্বাস প্রকাশ করেন।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার প্রচারণায় নামবেন প্রার্থীরা। জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, বাসদ ও স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৩৬ প্রার্থী।

আরও পড়ুন

প্রতীক নিতে আসা প্রার্থীরা জানান, নির্বাচনে এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। সুষ্ঠু নির্বাচন নিয়েও শঙ্কা প্রকাশ করেন অনেকে। বিভিন্নভাবে নেতা-কর্মীদের হুমকি ও হয়রানির অভিযোগ করেন প্রার্থীরা।

তবে নির্বাচনী পরিবেশ সুন্দর রাখতে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন। ‎

এর আগে, নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রার্থী ও সমর্থকদের সঙ্গে আলোচনা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad