প্রার্থিতা বাতিল: হাইকোর্টে মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ

প্রার্থিতা বাতিল: হাইকোর্টে মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ
Advertisement
Advertisement

হাইকোর্ট থেকেও প্রার্থিতা ফিরে পাননি কুমিল্লা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী।

ঋণখেলাপী হওয়ার কারণে নির্বাচন কমিশন থেকে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে তিনি রিট আবেদন করেছিলেন। বুধবার শুনানি শেষে তার আবেদন খারিজ করে দেয় বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন।

অন্যদিকে রিটের বিরোধিতা করে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

অবশ্য হাইকোর্টের এই খারিজ আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার সুযোগ পাবেন মঞ্জুরুল আহসান মুন্সী।

এর আগে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন হাসনাত আবদুল্লাহ। শুনানি শেষে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল করে দেয় নির্বাচন কমিশন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad