হজরত শাহ মখদুমের (র.) মাজার জিয়ারত তারেক রহমানের

হজরত শাহ মখদুমের (র.) মাজার জিয়ারত তারেক রহমানের
Advertisement
Advertisement

হজরত শাহ মখদুমের (র.) মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাজশাহীতে হজরত শাহ মখদুম (র.)-এর মাজারে জিয়ারত করেন তারেক রহমান।

এ সময় তিনি মাজার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন।

মাজার জিয়ারতের সময় তার সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি বিশেষ ফ্লাইটে রাজশাহীতে পৌঁছান তারেক রহমান। বিমানবন্দর থেকে সরাসরি তিনি হজরত শাহ মখদুম (র.)-এর মাজারে যান। মাজার জিয়ারত শেষে তিনি রাজশাহী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

আরও পড়ুন

রাজশাহীর ওই জনসভায় রাজশাহী জেলা ও মহানগরের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার নেতাকর্মীরা অংশ নেন। সকাল থেকেই রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন থানা ও উপজেলা ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। মানুষের ঢলে মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

রাজশাহীর জনসভা শেষে তারেক রহমান নওগাঁর উদ্দেশে রওনা হন। সেখানে নওগাঁ এটিএম মাঠে আরেকটি নির্বাচনী জনসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। নওগাঁর কর্মসূচি শেষে তিনি সড়কপথে নিজ জেলা বগুড়ার উদ্দেশে যাত্রা করবেন।

বগুড়ায় আলফাতুন্নেসা খেলার মাঠে রাতে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। জনসভা শেষে তিনি বগুড়ার হোটেল নাজ গার্ডেনে রাতযাপন করবেন বলে জানা গেছে।

এদিকে উত্তরাঞ্চলে তিন দিনের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মাঠ ও আশপাশের এলাকায় পুলিশ, র‍্যাব ও বিজিবিকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। প্রতিটি জনসভামঞ্চের সামনে ও গুরুত্বপূর্ণ প্রবেশপথে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি আকাশে ড্রোন উড়িয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad