সেই রুমিকে আত্মসমর্পণের নির্দেশ

সেই রুমিকে আত্মসমর্পণের নির্দেশ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাজীপুরের টঙ্গীতে মাদরাসা ভাঙচুর, শিক্ষককে মারধর ও ১৭ লাখ টাকা লুটের অভিযোগে করা মামলার আসামি শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মো. সেলিম এবং বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবুর রহমান খান, বেল্লাল হোসেন ও রুহুল আমীন মোল্লা (হাসান)।

গত ২৩ অক্টোবর গাজীপুরের টঙ্গীর আওচপাড়া এলাকায় অবস্থিত ক্বারিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় বহিরাগতদের নিয়ে প্রবেশ, শিক্ষককে মারধর, মাদরাসার অফিসকক্ষ ভাঙচুর এবং ১৭ লাখ টাকা লুটের অভিযোগে মামলা হয়। মাদরাসার প্রধান শিক্ষক মোহাম্মদ আলমাস হোসেন বাদী হয়ে শাহজালাল রুমির বিরুদ্ধে মামলাটি করেন।

অন্যদিকে, সাত বছর বয়সী এক ছাত্রীকে চুমু দেওয়া ও যৌন নিপীড়নের অভিযোগে তার পরিবারের করা মামলায় অভিযুক্ত শিক্ষক মুসলেম উদ্দিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। ২৫ অক্টোবর গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিনের আবেদন করা হলে শুনানি শেষে তা নামঞ্জুর করেন বিচারক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad