ধানমন্ডিতে ১৪ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

ধানমন্ডিতে ১৪ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর ধানমন্ডিতে ১৪ তলা একটি ভবনের দ্বিতীয় তলায় একটি বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে ধানমন্ডির ১০/এ নম্বর সড়কের ২৭ নম্বর বাসায় এ আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম টাইমসকে বলেন, বেলা সাড়ে ৩টা ৩০ মিনিটে আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

পরে সহায়তার জন্য পলাশী ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট পাঠানো হয়। তবে প্রয়োজন না হওয়ায় ইউনিট দুটি ফেরত পাঠানো হয়।

তিনি জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় বিকাল ৪টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad