সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৬ জেলে উদ্ধার

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৬ জেলে উদ্ধার
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

সুন্দরবনে দুর্ধর্ষ নানা ভাই বাহিনীর হাতে জিম্মি থাকা ৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৭ মার্চ শনিবার ৬ জন জেলে মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে গেলে নানা ভাই বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে জিম্মি করে রাখে এবং মুক্তিপণের জন্য নির্যাতন চালায়।

পরবর্তীতে মো. কবির নামের একজন ব্যক্তি তার ভাইকে ১০ দিন ধরে জিম্মি করে মুক্তিপণ দাবির বিষয়টি কোস্ট গার্ডের জরুরি সেবা ১৬১১১ নম্বরে জানান।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে মঙ্গলবার ভোর ৫টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালির খাল এলাকায় একটি বিশেষ অভিযান চালায়।

আরও পড়ুন

অভিযান চলাকালে ওই এলাকা থেকে ডাকাতদের কাছে জিম্মি থাকা ৬ জন জেলেকে উদ্ধার করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিদের ফেলে বনের ভেতরে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া জেলেরা হলেন রফিকুল, আলামিন ও ইসমাঈল শানা, যাদের বাড়ি খুলনার কয়রা থানায়, এবং রমজান আলী, রেজওয়ান ও মিয়া রাজ, যাদের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর থানায়। উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে, তিনি আরও বলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad