সিলেটে ‘নীল নদে’ চোরাবালিতে প্রাণ গেল শাবিপ্রবি শিক্ষার্থীর

সিলেটে ‘নীল নদে’ চোরাবালিতে প্রাণ গেল শাবিপ্রবি শিক্ষার্থীর
মো. মুসআব আমীন | ফাইল ছবি
Advertisement
Advertisement

জৈন্তাপুরে নীল নদ খ্যাত সারী নদীর সাহেবমারা ড্রয়ারের চোরাবালিতে আটকা পড়ে মো. মুসআব আমীন নাামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ১টায় সিলেটের জৈন্তাপুর উপজেলার নীলনদ খ্যাত সারী নদীর সাহেব মারা ড্রয়ার নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত মুসআব আমীন সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী ও গাজীপুর জেলার কালিয়াকর উপজেলার সকিপুর গ্রামের মো. শহিদুর রহমানের ছেলে

খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের দুটি টিম ঘটনাস্থলে পৌছে তল্লাশি চালিয়ে বিকাল অনুমানিক ৪টার তিকে মরদেহ উদ্ধার করে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, এদিন দুপুর ১টার দিকে সারী নদীতে চোরাবালিতে আটকা পড়েন ওই পর্যটক।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছে দীর্ঘ তিন ঘন্টা তল্লাশি চালিয়ে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে পাঠানো হবে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad