সিইসির অপসারণ দাবি এনসিপি লইয়ার্স অ্যালায়েন্সের

সিইসির অপসারণ দাবি এনসিপি লইয়ার্স অ্যালায়েন্সের
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে অভিহিত করায় প্রধান নির্বাচন কমিশনারকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে অপসারণ দাবি করেছে ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স।

একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অযোগ্য অভিহিত করে এবং পদত্যাগ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আইনজীবী সংগঠনটি। সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে এক প্রতিবাদ সমাবেশে সংগঠনটি এই দাবি জানায়।

সমাবেশের বক্তব্য দেন এনসিপির আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, লইয়ার্স অ্যালায়েন্স-এর কেন্দ্রীয় আহ্বায়ক এস এম আজমল হোসেন বাচ্চু, সদস্য সচিব এরশাদুল বারি খন্দকার, যুগ্ম আহ্বায়ক মুস্তাফা আজগর শরিফী, লাবাবুল বাশার, আমিনা আক্তার, যুগ্ম সদস্য সচিব নাজমুস সাকিব, যুগ্ম মুখ্য সংগঠক জাবেদ আরাফাত, মেরি আক্তার, সিনিয়র অ্যাডভোকেট ওমর ফারুক প্রমুখ।

সমাবেশে জহিরুল ইসলাম মুসা বলেন, আমরা জান দেব, জুলাই দেব না। তিনি প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের প্রধান বিচারপতির নিকট সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের আহ্বান জানান।

সমাবেশে যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুস সাকিব বলেন, হাদিকে গুলি করে খুলি উড়িয়ে দেওয়ার চেষ্টার মাধ্যমে ফ্যাসিস্ট আমলের অপশক্তি বাংলার বিপ্লবীদের দমানোর অপচেষ্টা করছে, বাংলার মানচিত্র শকুনের মতো খামচে ধরতে চাইছে।

আরও পড়ুন

তিনি বলেন, প্রধান উপদেষ্টা তার ফেসবুক পেজে হাদির বক্তব্য প্রকাশ করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা না করে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং কোনো পক্ষ দ্বারা প্রভাবিত না হয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, শরিফ ওসমান হাদির আসল হন্তারক গ্রেপ্তার না হওয়ার পিছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ কেউ জড়িত থাকতে পারেন, কোনো কোনো পক্ষের ইন্ধন থাকতে পারে।

নাজমুস সাকিব আশঙ্কা প্রকাশ করেন, যে নির্বাচন কমিশন একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন করে নাই তারা ৩০০ আসনের জাতীয় নির্বাচন কীভাবে করবে।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আজমল হোসাইন বলেন, যখনি দেশ একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছে তখনই প্রধান নির্বাচন কমিশনার উদ্ধত, দালালীর বক্তব্য দিয়েছেন, আমরা জানি আপনারা সাহস কোথা থেকে পান। তিনি বলেন, বিপ্লব চলমান, এখনো বিপ্লব শেষ হয়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad