সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী
ছবি: টাইমস
Advertisement
Advertisement

অসুস্থ সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রবীণ নেত্রী খালেদা রাব্বানীকে দেখতে তার বাসায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের নির্ধারিত কর্মসূচি শেষে বিকাল ৫টার দিকে তিনি মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সড়কসংলগ্ন প্রবীণ এই নেত্রীর বাসভবনে যান।

প্রধানমন্ত্রী তারেক রহমান অসুস্থ খালেদা রাব্বানীর শয্যাপাশে বসে তার শারীরিক অবস্থার খোঁজ নেন। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি। এ সময় আবেগাপ্লুত খালেদা রাব্বানী প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। প্রধানমন্ত্রী তাকে সান্ত্বনা দেন। দলের জন্য দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ এই নেত্রীর সুস্থতা কামনা করেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় খালেদা রাব্বানী দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। তিনি বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন তিনি।

খালেদা রাব্বানী দুই মেয়াদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। প্রথম মেয়াদে ১৯৭৯ সালের ২ এপ্রিল থেকে ১৯৮২ সালের ২৪ মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরে ২০০৫ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০০৬ সালের ২৭ অক্টোবর পর্যন্ত পুনরায় সংসদ সদস্য হন।

প্রধানমন্ত্রীর এই সফরকে দলের প্রবীণ ও ত্যাগী নেতাকর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতার প্রকাশ হিসেবে দেখছেন স্থানীয় বিএনপি নেতারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad