সাতক্ষীরায় পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু

সাতক্ষীরায় পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো সোনাতলা গ্রামের আজগার আলীর ছেলে আব্দুল্লাহ (৮) এবং কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন (৭)।

স্থানীয়রা জানান, ইকবাল সোনাতলা গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা নামাজ পড়তে গেলে ইকবাল ও তার মামা আব্দুল্লাহ বাড়ির পাশে আবুবক্কর শেখের পুকুরপাড়ে খেলছিল।

আরও পড়ুন

ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে প্রথমে একজন পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে অন্যজনও পুকুরে পড়ে ডুবে যায়।

পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad