শ্রীমঙ্গলে রান্নাঘর থেকে গোখরা উদ্ধার

শ্রীমঙ্গলে রান্নাঘর থেকে গোখরা উদ্ধার
ছবি: টাইমস
Advertisement
Advertisement

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া গ্রামে একটি বসতঘরের রান্নাঘর থেকে তীব্র বিষধর গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীরা জানান, জানাউড়া গ্রামের বাসিন্দা তারেক আহমেদের বাড়ির রান্নাঘর পরিষ্কার করার সময় ঘরের মহিলারা হঠাৎ ফোঁসফোঁস শব্দ শুনতে পান। পরে রান্নাঘরের একটি ইঁদুরের গর্তে ফণা তুলে থাকা সাপ দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে চিৎকার দেন।

চিৎকার শুনে তারেক আহমেদ ঘটনাস্থলে এসে সাপটিকে কোচ দিয়ে মারার চেষ্টা করেন। তবে সাপটির হিংস্র আচরণ দেখে তিনি ভয়ে আর কাছে যাওয়ার সাহস পাননি।

পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি জানানো হলে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে উদ্ধার করা গোখরা সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর