শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের জমি জব্দের আদেশ

শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের জমি জব্দের আদেশ
শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম। ছবি: বাসস
Advertisement
Advertisement

গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের এক কোটি ৭৫ লাখ টাকা মূল্যের জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে তার স্ত্রী কামরুন নাহারের সাতটি ব্যাংক হিসাবে থাকা এক কোটি তিন লাখ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এদিন দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল আলাদা দুটি আবেদন করেন।

আবেদন দুটিতে বলা হয়েছে, জাহাঙ্গীর আলমের অর্জিত স্থাবর সম্পদ স্থানান্তর, দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ওইসব সম্পদ জব্দ করা আবশ্যক।

আরও পড়ুন

এছাড়া কামরুন নাহারের নামে বিদ্যমান সম্পদ স্থিতি, স্থানান্তর, হস্তান্তর, দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তনের সম্ভাবনা থাকায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে বিদ্যমান ব্যাংক হিসাব অবরুদ্ধ করা আবশ্যক। শুনানি শেষে আদালত আবেদন দুটি মঞ্জুর করেন।

এর আগে, গত বছরের ১৭ ডিসেম্বর জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে মামলা করে দুদক।

অভিযোগপত্রে বলা হয়, কামরুন নাহার ছয় কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৬৪২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে দুর্নীতি দমন কমিশন আইনি ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এছাড়া জাহাঙ্গীরের বিরুদ্ধে অবৈধভাবে ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad