রামপুরায় ২৮ জনকে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

রামপুরায় ২৮ জনকে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু
Advertisement
Advertisement

জুলাই-আগস্ট গণআন্দোলনের সময় ঢাকার রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত বিন আলমসহ চারজনের বিরুদ্ধে করা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ মামলায় প্রসিকিউশনের পক্ষে উদ্বোধনী বক্তব্য উপস্থাপন করেন।

পরে প্রসিকিউশনের প্রথম সাক্ষী বিশ্বজিৎ রাজবংশী জবানবন্দি দেন। তিনি গণঅভ্যুত্থানে নিহত গঙ্গাচরণ রাজবংশীর ছেলে।

এর আগে ২৪ ডিসেম্বর, অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আসামিপক্ষের করা আবেদন খারিজ করে ছয়টি অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরইমধ্য দিয়ে এ মামলায় আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়।

এ মামলার চার আসামির মধ্যে গ্রেপ্তারকৃত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত-বিন-আলম, ঘটনার সময় বিজিবিতে ছিলেন। বাকি দুই আসামি, পুলিশের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও সাবেক ওসি মো. মশিউর রহমান পলাতক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad