চুয়াডাঙ্গায় অর্ধগলিত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় অর্ধগলিত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গা সদর থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সাগর আলি (৪৯)। তিনি কুষ্টিয়া জেলার আইলচারা গ্রামের আনোয়ার খানের ছেলে।

মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার একাডেমি মোড়ের বিদ্যুৎ বিভাগের পরিত্যক্ত কোয়ার্টার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, এদিন সকালে দুর্গন্ধ ছড়ালে বিষয়টি পুলিশকে জানায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের অর্ধগলিত মরদেহ কোয়ার্টারের ভেতরে পড়ে থাকতে দেখে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়।

নিহত মাদকাসক্ত ছিলেন জানিয়ে তিনি বলেন, ময়নাতদন্তের পর রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad