শাপলা চত্বর মামলায় অভিযোগ গঠনের শুনানি ৭ অক্টোবর

শাপলা চত্বর মামলায় অভিযোগ গঠনের শুনানি ৭ অক্টোবর
শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৭ অক্টোবর দিন ধার্য করেছে আদালত।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেয়।

শুনানিতে প্রসিকিউশন জানায়, এ মামলায় শেখ হাসিনাসহ পলাতক ৩০ জন আসামি পত্রিকার বিজ্ঞপ্তি দেওয়ার পরও আত্মসমর্পণ করেননি। তাই তাদের অনুপস্থিতিতে বিচার শুরু এবং তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়ার আবেদন জানানো হয়। পরে ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করে।

এর আগে বুধবার সকালে গ্রেপ্তার ১১ আসামিকে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে আনা হয়। তারা হলেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, আব্দুর রাজ্জাক, দীপু মনি, হাসানুল হক ইনু, সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এবং একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও সাংবাদিক ফারজানা রূপা। এদিকে লতিফ সিদ্দিকীর জামিনের আবেদনের ওপর শুনানি হয়েছে। আগামী ৭ অক্টোবর এ বিষয়েও আদেশ দেওয়ার দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

এ মামলায় পলাতক ৩০ আসামি হলেন শেখ হাসিনা, মহিউদ্দিন খান আলমগীর, শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবউল আলম হানিফ, হাসান মাহমুদ চৌধুরী, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওমর ফারুক চৌধুরী, সালাউদ্দিন মাহমুদ ওরফে এস এম জাহিদ, ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক র‍্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, সাবেক বিজিবি মহাপরিচালক আজিজ আহমেদ, লে. জেনারেল মো. মজিবুর রহমান, শেখ মুহাম্মাদ মারুফ হাসান, মাহবুব হোসেন, মো. মনিরুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, আশরাফুজ্জামান, এস এম মেহেদী হাসান, মোহাম্মদ হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকার, সৈয়দ নুরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, এস এম শিবলী নোমান এবং বিএম ফরমান আলী।

শাপলা চত্বরের হত্যাকাণ্ডের অভিযোগ প্রথমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে দাখিল করেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। তিনি হেফাজতের নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে অভিযোগটি দাখিল করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর