শাকিব-অ্যালেন স্বপন এক ছবিতে

শাকিব-অ্যালেন স্বপন এক ছবিতে
শাকিব খানের সঙ্গে 'অ্যালেন স্বপন'খ্যাত অভিনেতা নাসির উদ্দিন খান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আবু হায়াত মাহমুদের পরিচালনায় নির্মিত হবে ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। শাকিব খান অভিনীত ছবিটি আগামী ঈদুল ফিতরে মুক্তির টার্গেট নিয়ে নির্মাণ করা হবে। ‘অ্যালেন স্বপন’ নামে খ্যাত অভিনেতা নাসির উদ্দিন খান ছবিটির সঙ্গে যুক্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক শিরিন সুলতানা।

এর আগে শাকিব খানের একটি টিভিসি-তে কাজ করেছিলেন নাসির উদ্দিন খান। তবে এবারই প্রথম তিনি শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন। সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে এটি হতে যাচ্ছে পুরোপুরি অ্যাকশন ধাঁচের ছবি।

আবু হায়াত মাহমুদ বলেন, আমরা অনেক বড় ক্যানভাসে প্রজেক্টটি করতে যাচ্ছি। এ কারণে প্রস্তুতি সম্পন্ন করতে দীর্ঘ সময় লাগছে, যাতে প্ল্যান মতো শুটিং করতে পারি সবকিছু প্রায় গুছিয়ে এনেছি। ১৫ ডিসেম্বর থেকে আমরা শুটিংয়ে যাচ্ছি। তার আগে শাকিব ভাইয়ের লুক সেট ও পোস্টার শুট করবো। শুটিং শুরুর দিনই আমরা লুকটি প্রকাশ করবো, যাদের দর্শক কিছুটা হলেও ধারণা পান আমরা আসলে কী করতে যাচ্ছি।

প্রযোজক শিরিন সুলতানার সঙ্গে অভিনেতা নাসির উদ্দিন খান। ছবি: সংগৃহীত

‘প্রিন্স’ ছবিতে শাকিব খানের বিপরীতে তাসনিয়া ফারিণ, কলকাতার জ্যোতির্ময়ী কুন্ডুসহ আরও একজনকে দেখা যাবে। তবে তিনি কে তা এখনো জানা যায়নি। এই ছবিতে থাকছেন ডানকি, অ্যানিমেল খ্যাত বলিউডের প্রথমসারী ডিওপি অমিত রায়।

শুরুতে গুঞ্জন ছড়িয়েছিল ‘প্রিন্স’ নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর! তবে নির্মাতা পরিস্কারভাবে জানান, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি-সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নির্ভর নয়। এটা শ্রেফ গুজব ছাড়া কিছু নয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad