লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু

লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু
মেঘমল্লার বসু। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নেতা মেঘমল্লার বসুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে লাইফ সাপোর্টে নেন।

হাসপাতালের পরিচালক মো. আসাদুজ্জামান জানান, মঙ্গলবার বিকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরিস্থিতির কারণে প্রথমে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরবর্তীকালে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

এর আগে, গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে মেঘমল্লারকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরিচিতরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্র জানায়, বিষক্রিয়ার আশঙ্কায় হাসপাতালে নেওয়ার পর তার পাকস্থলি পরিষ্কার করা হয়েছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর