রেলওয়ে পুলিশের সব থানায় চালু হচ্ছে অনলাইন জিডি

রেলওয়ে পুলিশের সব থানায় চালু হচ্ছে অনলাইন জিডি
রেলওয়ে পুলিশের লোগো। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রেলওয়ে পুলিশের সবগুলো থানায় এখন জিডি করা যাবে অনলাইনে। বৃহস্পতিবার থেকে ৬টি জেলার ২৪টি থানায় এ সেবা চালু হচ্ছে।

এর মাধ্যমে দেশের সবগুলো থানা অনলাইন জিডি সেবার আওতায় আসছে।

প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজ করার অংশ হিসেবে থানায় না এসে ঘরে বসে অনলাইনে জিডি করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ‌।

অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোড করতে হবে।

এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে রেলওয়ে পুলিশ। হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা চালু থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর