রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ

রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে রিকশাচালকের ঘুষিতে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

নিহত বেলাল হোসেন মিশোরী (৫০) রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।

বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের মেইন রোডে সাব-রেজিস্ট্রার মসজিদের সামনে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন নিহতের ছোটভাই হেলাল।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অটোচালক আরমান (৩৫) রিকশা দাঁড় করানোকে কেন্দ্র করে কবির মোহরী (৫৫) নামে এক বৃদ্ধের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বিষয়টির মীমাংসা করতে এগিয়ে আসেন বেলাল হোসেন মিশোরী। একপর্যায়ে আরমান ক্ষিপ্ত হয়ে বেলালের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন।

আরও পড়ুন

এতে বেলাল হোসেন গুরুতর আহত হলেস্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী নিহতের লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে রায়পুর শহীদ ওসমান চত্বরে সড়ক অবরোধ করেন। এ সময় অটোচালক আরমানকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। তবে ঘটনার পর থেকেই আরমান পলাতক রয়েছেন।

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত আরমানকে আটকের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad