রাশিয়া থেকে এল ইউরেনিয়ামের চালান

রাশিয়া থেকে এল ইউরেনিয়ামের চালান
Advertisement
Advertisement

রাশিয়া থেকে দেশে পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়ামের একটি চালান।

শুক্রবার রাত ১১টা ৪৩ মিনিটে ইউরেনিয়ামবাহী একটি কার্গো বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

রাশিয়ার পারমাণবিক সংস্থা রোসাটমের বাংলাদেশের জনসংযোগ প্রতিষ্ঠান ট্রাইউইন গ্রুপের এক কর্মকর্তা এসব তথ্য জানান।

তার দেওয়া তথ্যমতে, বিমান থেকে ইউরেনিয়াম বহনের জন্য বিশেষায়িত গাড়িতে চালান তুলতে প্রায় চার ঘণ্টা সময় লাগবে।

এরপর শনিবার ভোরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চালানটি ঢাকার বিমানবন্দর থেকে পাবনার ঈশ্বরদীতে রূপপুর প্রকল্প এলাকায় নেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

এর আগে গত ২৪ সেপ্টেম্বর ইউরেনিয়ামের চালান দেশে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়।

শুক্রবার বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, প্রথম ইউনিটের জ্বালানিবাহী বিমান রূপপুরে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেনাবাহিনীর নিরাপত্তায় চালানটি প্রকল্প এলাকায় পৌঁছানো হবে।

এ ছাড়া আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে প্রথম ইউনিটের জন্য বাড়তি ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম চালান দেশে আসার কথা রয়েছে।

নয়টি ফ্লাইটে রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে এসব চালান দেশে পৌঁছাবে।

এদিকে রূপপুরের প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমেও অগ্রগতি হয়েছে। গত বুধবার ১৬ মেগাপাসকেল উচ্চচাপে চাপ-নিয়ন্ত্রিত নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad