রাজশাহীতে ১৬ ককটেল ও চারটি পেট্রলবোমা-সদৃশ বস্তু উদ্ধার

রাজশাহীতে ১৬ ককটেল ও চারটি পেট্রলবোমা-সদৃশ বস্তু উদ্ধার
উদ্ধার করা ককটেল ও পেট্রল বোমাসদৃশ বস্তু। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

রাজশাহী নগরীর শাহ্ মখদুম থানার তালপুকুরিয়া এলাকায় একটি আমবাগান থেকে ১৬টি ককটেল ও চারটি পেট্রলবোমা-সদৃশ বস্তু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বুধবার রাত দেড়টার দিকে এসআরবি-৫ এর রাজশাহী সিপিএসসি কোম্পানির একটি দল অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।

এসআরবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তালপুকুরিয়া এলাকায় অভিযান চালায় এসআরবি সদস্যরা। এ সময় আমবাগানে পরিত্যক্ত অবস্থায় দুটি শপিং ব্যাগ দেখতে পান তারা। পরে বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় ব্যাগ দুটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ব্যাগ থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ১৬টি ককটেল ও চারটি পেট্রলবোমা-সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

এসব বস্তু পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সাধারণ ডায়েরির মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানায় এসআরবি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad