রাজমিস্ত্রির বাড়ি থেকে পিস্তল উদ্ধার

রাজমিস্ত্রির বাড়ি থেকে পিস্তল উদ্ধার
রাজমিস্ত্রির বাড়ি থেকে উদ্ধার করা পিস্তল, ওয়ান শুটার গান ও অন্যান্য দেশীয় অস্ত্র। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুষ্টিয়ার খোকসা উপ‌জেলায় সোহাগ হোসেন নামে এক রাজমিস্ত্রির বাড়িতে অভিযান চালিয়ে দুটি পিস্তল ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে সেনাবাহিনী।

বৃহস্প‌তিবার রা‌তে ক্যাপ্টেন মেহেদীর নেতৃত্বে কু‌ষ্টিয়া সেনা ক‌্যা‌ম্পের রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি ইউনিটের এক‌টি দল ওসমানপুর কলপাড়া গ্রা‌মে এ অভিযান চালায়।

শুক্রবার সকালে খোকসা থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) মোশাররফ হো‌সেন অস্ত্র উদ্ধা‌রের বিষয়‌টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাজমিস্ত্রির বাড়ি থেকে গু‌লি, দেশীয় চাকু ও হাসুয়াও উদ্ধার করা হয়। ত‌বে অভিযানে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সেনাবা‌হিনীর অ‌ভিযা‌নে উদ্ধার করা অস্ত্র থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

এ বিষ‌য়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান মোশাররফ হো‌সেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad