হবিগঞ্জে ব্রিজ ভেঙে বিপাকে ২ উপজেলার মানুষ

হবিগঞ্জে ব্রিজ ভেঙে বিপাকে ২ উপজেলার মানুষ
হবিগঞ্জে বেইলি ব্রীজ ভেঙে আটকে পড়া ট্রাক। ছবি: টাইমস
Advertisement
Advertisement

হবিগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় বিপাকে পড়েছেন দুই উপজেলার মানুষ। শুক্রবার সকালে পাথর বোঝাই একটি ট্রাক রত্না নদীর বেইলি ব্রিজ অতিক্রম করার সময় ব্রিজটি ভেঙে যায়।

এ সময় ট্রাকটি ব্রিজের মাঝখানে আটকে পড়ে। এতে বানিয়াচং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে এর দুপাশে অসংখ্য যাত্রীকে রাস্তায় আটকে পড়ে দুর্ভোগ পোহাতে হয়। এ সময় অনেক পথচারীকে নৌকায় রত্না নদী পার হতে দেখা গেছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ট্রাকটি অপসারণের জন্য রেকার আনা হয়েছে। সকাল থেকে এ রোডে যানচলাচল বন্ধ রয়েছে।

এলাকাবাসীরা জানিয়েছে, ব্রিজটি যানবাহনের চাপে দীর্ঘদিন ধরে নড়বড়ে অবস্থায় ছিল। সড়ক বিভাগ জোড়াতালি দিয়ে এটি টিকিয়ে রেখেছিল।

বানিয়াচংয়ের মন্দরী গ্রামের সাহেব আলী জানান, তিনি অসুস্থ স্ত্রীকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার সময় বিড়ম্বনার শিকার হন। পরে বানিয়াচং ফিরে গিয়ে কাগাপাশা সড়ক হয়ে হবিগঞ্জ পৌঁছান তিনি।

আরও পড়ুন

ঢাকা থেকে আসা ফারুক মিয়া জানান, ব্রিজটি ভেঙে যাওয়ায় আজমিরীগঞ্জ যেতে প্রায় ২০ কিলোমিটার ঘুরে যেতে হয়েছে।

তিনি বলেন, ‘এ সড়কে বেইলি ব্রিজের জায়গায় বহুদিন ধরে পাকা ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন আজমিরীগঞ্জ ও বানিয়াচংবাসী। কিন্তু সাবেক এমপি মজিদ খান গত ১৫ বছর তা আমলে নেননি।’

সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরানোর কাজ শুরু হয়েছে। শুক্রবার রাতের মধ্যে ট্রাকটি সরিয়ে ব্রিজ মেরামতের কাজ শুরু হবে।

ব্রিজটি পুরোপুরি ঠিক করে রাস্তাটি সচল করতে এক থেকে দুদিন সময় লাগতে পারে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad