রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮
রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮
Advertisement
Advertisement

রাজবাড়ীতে ঝটিকা মিছিল করার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়েরের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে আলাদা আলাদা স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজবাড়ী সদর উপজেলার ছোট নুরপুর গ্রামের মৃত হাকিম মাতুব্বরের ছেলে মো. রাব্বানী (৪৬), রাধাকান্তপুর গ্রামের কুদ্দুস শেখের ছেলে মাইনউদ্দিন শেখ (৪২), ভবদিয়া গ্রামের মৃত লতিফের ছেলে মো. নাসির উদ্দিন (৪২), আলাদীপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে মো. রিয়াদ মন্ডল (২৬), ভান্ডারিয়া গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে মো. ছালাম মিলন (৫৭), রাজবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত সালামের ছেলে জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম সোহাগ (৪২), খানখানাপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে নাহিদ মিয়া (২৪) ও শহীদ ওহাবপুর ইউনিয়নের ধুলদি জয়পুর গ্রামের মৃত আনছার আলী শেখের ছেলে মো. নাসির শেখ (৬৪)।

জানা গেছে, গত শনিবার ভোর সাড়ে ৫টার দিকে রাজবাড়ী সদর থানার গোপিনাথাদিয়া গ্রামের রাজবাড়ী ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন।

এ ঘটনায় সদর থানার উপ পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, কেন্দ্রীয় যুবদলের সদস্য ইয়াসির আরাফাত রামিমসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করে মামলা করেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad