রাজধানীতে অটোরিকশার ধাক্কায় কিশোর নিহত

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় কিশোর নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর দক্ষিণখানে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় শিশির (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মোল্লারটেক ধোবাদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক বিকাল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশির লক্ষ্মীপুর সদর উপজেলার বাসচালক সুমন রহমানের ছেলে। তারা দক্ষিণখান মোল্লারটেক তেঁতুলতলা এলাকায় ভাড়া বাসায় থাকেন। শিশির আগে স্থানীয় একটি স্কুলে পড়ালেখা করলেও বর্তমানে কিছু করত না। মাঝে মাঝে বাবার বাসের হেল্পারি করত।

শিশিরের খালু গোলাম কিবরিয়া জানান, শনিবার সকালে শিশির তার এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে বের হয়। পথিমধ্যে একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad