মেহেরপুরে মোটরসাইকেল ও ট্রলির সংর্ঘষে নিহত ১

মেহেরপুরে মোটরসাইকেল ও ট্রলির সংর্ঘষে নিহত ১
মেহেরপুর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মেহেরপুরে গাংনী উপজেলায় মোটরসাইকেল ও ট্রলির সংর্ঘষে মোটরসাইকেল আরোহী একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন।

মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার সাহারবাটিতে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম তুহিন হোসেন। সে ইলেকট্রিক মিস্ত্রি ও করমদি গ্রামের সন্ধানী পাড়ার জামাল হোসেনের ছেলে। আহতরা হলেন তার স্ত্রী তমা খাতুন (২৫) ও দেড় বছরের কন্যা শিশু তানহা।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল চালক তুহিন হোসেন তার স্ত্রী ও কন্যাকে নিয়ে মোটরসাইকেলে শশুর বাড়ি ধলা গ্রাম থেকে গাংনী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা পাওয়ার টিলার ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেচালক তুহিন হোসেন। আহত হন তার স্ত্রী ও কন্যা। আহতদের ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যাবস্থায় মরদেহ হস্তান্তর করা হবে।

এদিন সকালে ড্রাম ট্রাকের ধাক্কায় মেহেরপুর সদর উপজেলার আশরাফপুরে এক যুবক লিজন নিহত হন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর