মিয়ানমারে পাচারকালে বিপুল সারসহ ৩ পাচারকারী আটক

মিয়ানমারে পাচারকালে বিপুল সারসহ ৩ পাচারকারী আটক
জব্দ করা সারের সঙ্গে পাচারকারীরা। ছবি: কোস্ট গার্ড
Advertisement
Advertisement

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ রাসায়নিক সারসহ তিন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। চোরাচালান রোধে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রামের হালিশহর থানাধীন দবিরখাল এলাকায় গত বুধবার ভোর ৪ টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের কাছ থেকে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকায় অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে ফিশিং বোটে স্থানান্তরকালে প্রায় পাঁচ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২২০ বস্তা (১১ হাজার কেজি) সার ও পাচার কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দসহ তিন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য হালিশহর থানায় হস্তান্তর করা হয়।

চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান সাব্বির আলম সুজন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর