মিয়ানমারে পাচার হচ্ছিল ৬০০ বস্তা সিমেন্ট, আটক ১১ 

মিয়ানমারে পাচার হচ্ছিল ৬০০ বস্তা সিমেন্ট, আটক ১১ 
মিয়ানমারে পাচারকালে জব্দ করা সিমেন্টের বস্তা এবং ১১জন পাচারকারী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় ১১জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাদের কাছে থেকে ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  গোপন সংবাদের ভিতিত্তে বুধবার রাত ১০ টায় সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ থেকে দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে একটি সন্দেহজনক মাছ ধরার নৌকায় তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের জন্য তোলা ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।

আরও পড়ুন

এ সময় জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা। এর সঙ্গে নৌকায় থাকা ১১ জন পাচারকারীকে আটক করা হয়।

পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে কমান্ডার সিয়াম-উল-হক জানান,  জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এর আগে, শনিবার মিয়ানমার বাকখালী নদীর মোহনার কাছ থেকে ৩৭৫ বস্তা সিমেন্টসহ  আট পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা। এ ছাড়া গত ২৪ নভেম্বর সেন্টমার্টিন উপকূল থেকে ৪৫০ বস্তা সিমেন্টসহ নয় পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad