জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট: হাইকোর্ট

জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট: হাইকোর্ট
সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের জোটের সম্মিলিত মনোনীত প্রার্থী হলেও নিজের দলীয় প্রতীকেই ভোট করতে হবে বলে সিদ্ধান্ত দিয়েছে হাইকোর্ট।

এ বিষয়ে জারি রুলের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ফলে নির্বাচনী জোটে থাকলেও প্রতিটি দলকে নিজের দলীয় প্রতীকেই নির্বাচন করতে হবে।

এর আগে, ৩ নভেম্বর নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোট গড়লেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে, এমন বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারি করে অন্তবর্তী সরকার।

গত ২৭ নভেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও নিজ দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে এনডিএমের মহাসচিব মোমিনুল আমিন হাইকোর্টে রিট করেন। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।

১ ডিসেম্বর হাইকোর্ট রুল জারি করে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও নিজ দলীয় প্রতীকে নির্বাচনের বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে রুলের জবাব দিতে বলা হয়। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ রিটে পক্ষভুক্ত হন। আদালতে তার পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম। তার সঙ্গে ছিলেন- আইনজীবী রেশাদ ইমাম, সাহেদুল আজম ও মো. মোস্তাফিজুর রহমান। শুনানি শেষে আদালত রুল খারিজ করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad