মানবতাবিরোধী অপরাধে জয়, পলক, সালমানের শুনানি আজ

মানবতাবিরোধী অপরাধে জয়, পলক, সালমানের শুনানি আজ
সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলক। কোলাজ: টাইমস
Advertisement
Advertisement

জুলাই গণঅভ্যুত্থানের সময়ের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়সহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের চার নেতার বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার পর মামলার শুনানি অনুষ্ঠিত হবে আজ।

৪ ডিসেম্বর অভিযোগ আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য এদিন ধার্য করে আদালত। সেদিন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

জয়ের বিরুদ্ধে এরই মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আওয়ামী লীগের বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে হাজির করতে বলা হয়েছে।

ট্রাইব্যুনালে জয় ও পলকের মামলা একসঙ্গে চলছে। তাদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। অন্য মামলার আসামি সালমান ও আনিসুলের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী কারাগারে থাকা আনিসুল, সালমান ও পলককে বুধবার ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে জানা গেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad