সাতক্ষীরায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

সাতক্ষীরায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত মোমেনা খাতুন (৫০) নলতা বাজারের ভাই ভাই হার্ডওয়ারের মালিক ময়নদ্দীন গাজীর স্ত্রী। ময়নদ্দিন গাজীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

ময়নদ্দীন গাজী জানান, দোকান থেকে দুপুর দেড়টার দিকে খাওয়ার জন্য বাড়ি এসে দেখেন বাইরের গেটে তালা লাগানো। তিনি ডাকাডাকি করেও তার স্ত্রীকে না পেয়ে দোকান থেকে একটি হাতুড়ি নিয়ে খালাতো শালাকে ডেকে গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে দেখেন তার স্ত্রীর গলায় গামছা ও ওড়না জড়ানো অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছে। এরপরই তিনি স্থানীয়দের খবর দেন।

নিহতের ভাই আব্দুল আজিজ জানান, তার বোন ও দুলাভাইয়ের সাথে মাঝে মাঝে ঝগড়া হতো। তখন তার বোনকে মারধরও করা হতো। প্রাথমিকভাবে তার ধারণা, দুলাভাইয়ের সঙ্গে ঝগড়ার কারণেই বোনকে হত্যা করা হয়ে থাকতে পারে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তদন্ত শেষে সঠিক তথ্য উদঘাটন করার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad