ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
Advertisement
Advertisement

ঝিনাইদহ শহরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (৫৫) নামের একটি ট্রাকের চালক নিহত হয়েছে। দুর্ঘটনায় আবু বকর (৬০) নামে ট্রাকের হেলপার আহত হয়েছেন।

মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে শহরের মার্কাস মসজিদ এলাকায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম মাগুরার শালিখা উপজেলার শাবলাট গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে এবং আহত আবু বকর একই গ্রামের মৃত জবেদ আলী মোল্লার ছেলে।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃতুঞ্জয় বিশ্বাস জানান, পঞ্চগড় থেকে একটি ট্রাক বালু বোঝাই করে যশোরের দিকে যাচ্ছিল। পথে ঝিনাইদহ শহরের মারকাজ মসজিদের সামনে পৌঁছালে মাগুরা থেকে বিছালি বোঝাই করে আসা অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিছালি বোঝাই ট্রাকের চালক রবিউল ইসলাম গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হামিদুর রহমান বেলাল বলেন, রবিউল ইসলামকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad