ভারতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে চবিতে মানববন্ধন

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে চবিতে মানববন্ধন
মানববন্ধনে শিক্ষার্থীদের একাংশ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ভারতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একদল শিক্ষার্থী।

বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় অংশগ্রহণকারীরা ‘ভারতীয় ছাত্র আন্দোলনকারীদের প্রতি আমাদের সংহতি’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন চবিয়ান পাঠচক্রের সভাপতি ও ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আজিজুর রহমান আব্দুল্লাহ।

মানববন্ধনে আজিজুর রহমান আব্দুল্লাহ বলেন, ‘উপমহাদেশে স্বৈরাচারের বিরুদ্ধে বসন্ত শুরু হয়েছে। চলমান আন্দোলন তারই একটি ধারাবাহিকতা। আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি তুলে ধরেছে। দমন-পীড়ন পরিহার করে এসব দাবি মেনে নিতে হবে। ২০২৪ সালে ভারতীয় শিক্ষার্থীরা আমাদের যৌক্তিক আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন। আমরাও তাদের যৌক্তিক আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি জানাচ্ছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আহতদের প্রতি সমবেদনা ও আন্দোলনের প্রতি সমর্থন জানাচ্ছি।’

মানবন্ধনে আরও উপস্থিত ছিলেন- সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আখতার হোসাইন দোলন, ‘ভয়েস অব স্টুডেন্ট’-এর সভাপতি আশিক আর রহমান, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরাফাত আল রিয়াদ, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী উলফাতুর রাকিব, বাংলা বিভাগের শিক্ষার্থী তৌফিকুল ইসলাম এবং ফিশারিজ বিভাগের শিক্ষার্থী আরজিনা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad