কারওয়ান বাজার থেকে শীর্ষ সন্ত্রাসী মিন্টু গ্রেপ্তার

কারওয়ান বাজার থেকে শীর্ষ সন্ত্রাসী মিন্টু গ্রেপ্তার
ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজধানীর কারওয়ান বাজার থেকে ২৯ মামলার আসামি, শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মো. মিন্টু শেখ ওরফে মিন্টু মিয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

বৃহস্পতিবার র‍্যাব-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, বুধবার বিকালে তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই, চুরি ও মাদক ব্যবসা চালাচ্ছিলেন।

পিসিপিআর যাচাইয়ে তার বিরুদ্ধে মোট ২৯টি মামলার তথ্য মিলেছে। এর মধ্যে তেজগাঁও থানায় দস্যুতা, গুরুতর আঘাত, ভয়ভীতি প্রদর্শন ও হত্যাচেষ্টার চারটি, মাদক আইনে ১১টি ও অস্ত্র আইনে একটি মামলা রয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সরকারি কাজে বাধা ও হত্যাচেষ্টার একটি, মাদক আইনে পাঁচটি ও অস্ত্র আইনে একটি মামলা আছে। এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় তিনটি, ঢাকা রেলওয়ে থানায় একটি, চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি ও জামালপুরের বিচারিক আদালতে একটি মামলা রয়েছে।

র‍্যাব জানিয়েছে, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তার দেওয়া তথ্যে সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad