খুবিতে প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বর্জন

খুবিতে প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বর্জন
ছবি: টাইমস
Advertisement
Advertisement

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে সুষ্ঠু বিচার ও নিরাপত্তার দাবিতে সমাবেশের ঘোষণা দেন তারা। এর আগে বুধবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেন সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিজয় একাত্তর হলের নারী ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগে এক ক্যান্টিন কর্মীকে আটক করেন শিক্ষার্থীরা। দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

অভিযুক্ত ইমাম হাসান (২৪) হলের ক্যান্টিন চালকের ছেলে। তিনি দুই বছর ধরে ওই ক্যান্টিনে কাজ করতেন।

শিক্ষার্থীরা জানান, হলের নারী ওয়াশরুমে একটি সন্দেহজনক মোবাইল ফোন পাওয়ার পর তারা বিষয়টি খতিয়ে দেখেন। পরে জড়িত অভিযোগে ইমাম হাসানকে আটক করা হয়।

ঘটনার দীর্ঘ সময় পেরোলেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। এমনকি অতীতে শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের যৌন হয়রানির ঘটনারও সুষ্ঠু বিচার মেলেনি। যৌন হয়রানির ঘটনায় প্রশাসনের উদাসীনতার অভিযোগ তুলে শিক্ষার্থীরা এই আন্দোলন শুরু করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর