ভারতে নিট প্রশ্ন ফাঁস: এনটিএ’র ৪৭ কর্মকর্তা বরখাস্ত

ভারতে নিট প্রশ্ন ফাঁস: এনটিএ’র ৪৭ কর্মকর্তা বরখাস্ত
দিল্লির যন্তর মন্তরে বিক্ষুব্ধ ছাত্রজনতা। ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

ভারতের ‘জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষা’র (নিট) প্রশ্ন ফাঁসের ঘটনায় বড় পদক্ষেপ নিয়েছে পরিচালনাকারী সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪৭ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে এবং তাদের কয়েকজনের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শুক্রবার ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এনটিএ’র উচ্চশিক্ষা সচিব বিনীত জোশীকে পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়ে বদলি করার একদিন পর এই সিদ্ধান্ত কার্যকর হলো।

এনটিএ’র এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সংস্থায় বড় ধরনের সংস্কার চলছে। শিক্ষক ও শিক্ষার্থীদের ক্ষোভের মুখে জেনারেল ম্যানেজার পর্যায়ের পদসহ নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) ‘প্রতিভা সেতু’ পোর্টালের মাধ্যমে ১৬ জন তরুণ পেশাদারকে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।

পাশাপাশি আগামী সপ্তাহগুলোতে ১০টি ভিন্ন বিভাগে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ ও অনুবাদক নিয়োগ দিয়ে এনটিএ’র স্বচ্ছতা বাড়াতে উচ্চপর্যায়ের কমিটির সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে প্রশ্ন ফাঁস ও সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) ডিজিটাল মূল্যায়নের ত্রুটি নিয়ে দিল্লির যন্তর মন্তরে টানা আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারী ও বিরোধী দলগুলো ইতোমধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad