ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতার দেবে বাংলাদেশ

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতার দেবে বাংলাদেশ
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সীমান্ত অপরাধ দমনে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ভারত সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতেও বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনায় রয়েছে।

বুধবার সংসদ অধিবেশনে এমপি শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘সীমান্ত হত্যা, অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান রোধে বিজিবি সমন্বিত পদক্ষেপ বাস্তবায়ন করছে।’

সীমান্তে নতুন বিওপি ও টিওবি নির্মাণের ফলে টহল কার্যক্রম জোরদার হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিম সীমান্তের সংবেদনশীল এলাকায় স্মার্ট বর্ডার সার্ভেইল্যান্স সিস্টেম স্থাপন করা হয়েছে।’

আরও পড়ুন

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে বদ্ধপরিকর। বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, উঠান বৈঠক এবং বিশেষ অভিযানের মাধ্যমে জনসচেতনতা ও আইন প্রয়োগ কার্যক্রম জোরদার করা হয়েছে।’

তিনি বলেন, ‘মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি কিশোর গ্যাংয়ের অনলাইন তৎপরতা ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে।’

সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নেরও জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে বাংলাদেশি নাগরিক হত্যার বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এটি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের প্রতিটি সীমান্ত সম্মেলনে বিষয়টি অত্যন্ত জোরালোভাবে উত্থাপন করা হয়েছে।’

তিনি বলেন, ‘সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে বাংলাদেশ সরকার ও বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad