ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত
Advertisement
Advertisement

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে মো: নাসির উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এসময় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে।

শনিবার সকালে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাসির ওই গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রামের সাবেক চেয়ারম্যান হারুন মিয়ার সঙ্গে একই গ্রামের সাচ্চু গ্রুপের আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে সাচ্চু গ্রুপের নাসির উদ্দিন নিহত হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবার সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর