বুয়েটের সফটওয়্যারে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

বুয়েটের সফটওয়্যারে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তৈরি সফটওয়্যারের মাধ্যমে এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা পরিচালনা করা হবে। এজন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের পলিসি এবং অপারেশন শাখার পরিচালক এ কে এম সামছুল আহসান টাইমস অব বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পরীক্ষার্থীরা খাতা-কলমে লিখিত পরীক্ষায় অংশ নেবেন। তবে পুরো পরীক্ষার প্রক্রিয়াটি বুয়েটের তৈরি সফটওয়্যারের মাধ্যমে পরিচালনা করা হবে।’

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে অধিদপ্তর থেকে চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এজন্য সফটওয়্যার ব্যবহারে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ২ ডিসেম্বর সকাল ১০টা থেকে ঢাকার পলাশীতে অবস্থিত আইসিটি, বুয়েট (সিপিএ ভবন-৬)-এ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের নাম, পদবি, মোবাইল নম্বর ও অফিসিয়াল ই-মেইল ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য আগামী ২০ ডিসেম্বর দুপুর ২টার মধ্যে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে নির্ধারিত তারিখ ও সময়ে প্রশিক্ষণে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad