বান্দরবানের লামায় হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

বান্দরবানের লামায় হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিহত ছগির। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বান্দরবানের লামা উপজেলার রূপসী পাড়ায় হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে হাতির ছড়া এলাকার একটি পাহাড়ি জুম ক্ষেত থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

লামা থানার ওসি কাইছার হামিদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা মরদেহ উদ্ধার করেন। স্থানীয়রা এবং নিহতের স্বজনরা ওই ব্যক্তিকে মো. ছগির (৪৫) হিসেবে শনাক্ত করেছে। স্থানীয়দের তথ্য মতে তিনি রূপসী পাড়া ইউনিয়নের পূর্ব শিলের তোয়া ছামাইছড়ি পাড়ার বাসিন্দা।

রূপসী পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আলম জানান, সকালে জুম ক্ষেতে কাজ করতে গিয়ে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে তাকে এবং লামা থানায় খবর দেন। খবর পেয়ে তিনিও ঘটনাস্থলে যান।

তিনি জানান, সুরতহাল পর্যবেক্ষণের সময় পুলিশ এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে- সে বিষয়ে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

একজন প্রত্যক্ষদর্শী জানান, বস্ত্রহীন অবস্থায় হাত-পা বেঁধে ছগিরকে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

ওসি জানান, সুরতহাল ও প্রাথমিক তদন্ত শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। হত্যার মোটিভ এবং হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করে আইনের আওতায় আনার আশা করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad