বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৯ ব্যক্তি

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৯ ব্যক্তি
Advertisement
Advertisement

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে। ‘পুরস্কার কমিটি’র প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটির সিদ্ধান্তক্রমে একাডেমির নির্বাহী পরিষদ এ পুরস্কার অনুমোদন করেছে।

সোমবার বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর বিভিন্ন শাখায় পুরস্কারপ্রাপ্তরা হলেন কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধে মঈদুল হাসান।

আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করবেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad