বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
ফাইল ফটো
Advertisement
Advertisement

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। রোববার রাতে এ সতর্কতা জারি করা হয়।

এদিকে আবহাওয়াবিদরা জানিয়েছেন, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কম। এর প্রভাবে বাংলাদেশে বড় ধরনের কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই। বেশি বৃষ্টিও হবে না।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে।

সোমবার দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে। রাজধানী ঢাকাতেও বিকাল থেকে সন্ধ্যার মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রোববারের তুলনায় সোমবার দেশের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আরও পড়ুন

এদিকে ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সতর্কবার্তায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে স্থানীয় সতর্কসংকেত নম্বর ৩ দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক আরও জানান, আগামী রোববার বৃষ্টিপাত বাড়তে পারে। এর দুই দিন পর বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad