ফেনীতে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর

ফেনীতে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর
ফাইল ছবি।
Advertisement
Advertisement

ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মো. ইয়াছিন লিটনের (৩২) মরদেহ হস্তান্তর করেছে ভারত।

সীমান্ত চেকপোস্ট দিয়ে ভারতের বিলোনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবরঞ্জন দে শুক্রবার রাতে লাশটি বাংলাদেশের পরশুরাম মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ ঘটনার আগে, সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পৃথক পতাকা বৈঠক হয়। বৈঠকে বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোশারফ হোসেন এবং বিএসএফের ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক এএস বিরেন্দ্র শীল উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে এদিন রাতে বিলোনিয়া সীমান্তে ২১৬৬ নম্বর পিলার দিয়ে পরশুরাম থানা পুলিশের কাছে লিটনের মরদেহ হস্তান্তর করা হয়।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম জানান, লিটনের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তদন্ত শেষে শনিবার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, পরশুরামের বাসপদুয়া সীমান্তে তিন বাংলাদেশিকে গুলি করে বিএসএফ। এতে মিল্লাত হোসেন (২১) ও মো. লিটন (৩২) নিহত হন। আবছার (৩১) নামের আরেকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad