প্রাথমিক ও গণশিক্ষা সচিবের ছয় গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রাথমিক ও গণশিক্ষা সচিবের ছয় গ্রন্থের মোড়ক উন্মোচন
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন রচিত শিক্ষাবিষয়ক ছয়টি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে শিক্ষা ও গবেষণাভিত্তিক স্বেচ্ছাসেবী এবং অলাভজনক প্রতিষ্ঠান ফাউন্ডেশন অব এডুকেশনাল ট্রান্সপারেন্সি (এফইটি)-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এফইটি-এর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মুনিরুল ইসলাম সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে মো. সাখাওয়াৎ হোসেন রচিত ‘আনন্দময় শিক্ষা’, ‘খেলার মাধ্যমে শিক্ষা’, ‘হ্যাপি স্কুল’, ‘শিক্ষা ও উন্নয়ন: বৈশ্বিক উদ্যোগ’, ‘মানসম্মত শিক্ষা’ এবং ‘ইনক্লুসিভ এডুকেশন’ শীর্ষক ছয়টি গ্রন্থ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। একই সঙ্গে লেখকের বহু প্রতীক্ষিত ‘ইংরেজি সাহিত্যের ইতিহাস’ গ্রন্থের আট খণ্ডের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে গ্রন্থগুলোর মূল বিষয়বস্তু, সমকালীন প্রাসঙ্গিকতা এবং বাংলাদেশের প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে এসব বইয়ের সম্ভাব্য অবদান নিয়ে আলোচনা ও মূল বক্তব্য উপস্থাপন করেন লেখক নিজে।

এ প্রকাশনা ও আলোচনা সভায় দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা প্রশাসক, গবেষক, শিক্ষক, সাহিত্যিক, গণমাধ্যম ব্যক্তিত্বসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটির বিশ্বাস, সদ্য প্রকাশিত এই গ্রন্থসমূহ দেশের শিক্ষানীতি প্রণয়ন, শিক্ষা প্রশাসন পরিচালনা, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষা ক্ষেত্রে গবেষণা এবং বিদ্যালয়ভিত্তিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অত্যন্ত কার্যকর ও সহায়ক ভূমিকা রাখবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর