প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়।

বৈঠকে দেশের বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। নেতারা অর্থনীতিতে বস্ত্রশিল্পের অবদানের কথা তুলে ধরেন। তারা এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চান। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার দাবি জানান তারা।

প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি আয় বৃদ্ধিতে বস্ত্রশিল্পের ভূমিকার প্রশংসা করেন। তিনি এ খাতের উন্নয়নে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যা সমাধানে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে উপস্থিত ছিলেন টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল, সহসভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ. মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির, ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, বর্তমান পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব, বাদশা মিয়া, আমানতশাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া ও মুন্নু ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলাম।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad