জামিনের পর সাবেক এমপি পাভেল নতুন মামলায় গ্রেপ্তার

জামিনের পর সাবেক এমপি পাভেল নতুন মামলায় গ্রেপ্তার
ছবি: টাইমস
Advertisement
Advertisement

এক মামলায় জামিনের পর রাজধানীর নিউমার্কেট থানার হত্যাচেষ্টা মামলায় নীলফামারীর সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সাদ্দামকে আদালতে হাজির করা হয়। শুনানিতে গ্রেপ্তার দেখানোর যৌক্তিকতা তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ।

আসামিপক্ষে গোলাম রাব্বানীসহ কয়েকজন আইনজীবী এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন

এর আগে, ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর মোহাম্মদপুরের লালমাটিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন নিউমার্কেট থানার ঢাকা কলেজের শিক্ষার্থী মাজেদুল ইসলাম হত্যাচেষ্টা মামলায় তাকে আদালতে পাঠানো হয়। ১৫ সেপ্টেম্বর ওই মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে ১১ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। গত ১৮ মে তিনি হাইকোর্ট থেকে জামিন পান।

কারাগারে থাকা অবস্থায় গত ১৫ জুলাই নিউমার্কেট থানার আরেকটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও নিউমার্কেট থানার উপপরিদর্শক ওমর ফারুক। আদালত ২২ জুলাই শুনানির দিন ধার্য করেন।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৬ জুলাই নিউমার্কেট এলাকায় অংশ নেন ২০ বছরের যুবক মুহাম্মদ শামীম। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্ত্রসজ্জিত হয়ে হামলা চালালে তিনি গুরুতর আহত হন। ভুক্তভোগী বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ১১৬ জনকে আসামি করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad