‘প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলী হতে হবে’

‘প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলী হতে হবে’
বিজিবি দিবস–২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ড়প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিদ্যমান সীমান্ত সমস্যা সমাধানে সর্বোচ্চ কৌশল ও পেশাদারত্বের পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর সাথে সীমান্ত সমস্যা সমাধানে অত্যন্ত কৌশলী ও যোগ্যতার পরিচয় দিতে হবে। দেশের স্বার্থ শতভাগ রক্ষা করতে হবে।’

সোমবার রাজধানী ঢাকার পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে বিজিবি দিবস–২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজিবি একটি ‘ত্রিমাত্রিক’ বাহিনী উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সীমান্ত সুরক্ষা, আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই দায়িত্ব পালনে ন্যায়ানুগতা, সততা ও পেশাদারত্ব বজায় রাখার কোনো বিকল্প নেই।

আরও পড়ুন

তিনি বলেন, সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে সীমান্ত ব্যবহারকারী চোরাকারবারি ও অপরাধীদের আইনের আওতায় আনতে বিজিবির তৎপরতা আরও জোরদার করার নির্দেশ দেন তিনি।

এ ছাড়া সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, এ ধরনের অপরাধে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এমনকি এ কাজে সহায়তাকারী কোনো কর্মকর্তা বা সদস্যের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধে বিজিবির আত্মত্যাগ ও সাহসিকতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।  একই সঙ্গে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহত ছাত্র-জনতার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আশাবাদী হয়ে জানান, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি পেশাদারত্ব, সততা ও কৌশলের মাধ্যমে দেশের মানুষের আস্থা অটুট রাখবে এবং আগামীতেও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর