পিরোজপুরে ডাকাত সন্দেহে যুবককে খুন

পিরোজপুরে ডাকাত সন্দেহে যুবককে খুন
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

পিরোজপুরে ডাকাত সন্দেহে মোহাম্মদ আলী হোসেন (৩৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাউখালী উপজেলার বান্ধাঘাটা এলাকার হাওলাদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী সোনিয়া আক্তার জানান, আলী হোসেন অধিকাংশ সময় বাড়িতে থাকতেন না। ‘এদিন সকালে আমি, তার স্বামী আলী হোসেন ও ভাই সোলায়মান তিনজন বাড়িতে আসেন। রাতেই তাদের ঢাকায় ফেরার কথা ছিল।’

তিনি আরও জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় আবুল বাশার ফরিদের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন লোক তাদের বাড়ির সামনে এসে ‘ডাকাত’ বলে চিৎকার করতে থাকে। এ সময় আলী হোসেন ঘরের বাইরে বের হলে তাকে ধরে পাশের একটি সুপারি বাগানে নিয়ে নির্মমভাবে মারধর করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

পরে অবস্থার অবনতি হলে আলী হোসেনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই সোমবার ভোরে মারা যান।

আরও পড়ুন

এ সময় স্থানীয় ফরিদের সঙ্গে আলী হোসেনের পূর্ববিরোধ থাকায় পরিকল্পিতভাবে ফরিদ, জানে আলম এবং মিরাজসহ আরও কয়েকজন আলী হোসেনকে ‘ডাকাত’ সাজিয়ে হত্যা করেছে বলেও অভিযোগ করেন নিহতের স্ত্রী।

তবে স্থানীয়রা জানান, আলী হোসেন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান বলেন, ‘আলী হোসেনকে মারধরের ঘটনায় রোববার রাতে একটি হত্যা মামলা করা হবে।’

তিনি আরও জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের ধরতে অভিযান চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর