পাবনায় বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি কারাগারে

পাবনায় বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি কারাগারে
গ্রেপ্তার জহুরুল মোল্লাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পাবনার ঈশ্বরদী উপজেলার বিএনপি নেতা বিরু মোল্লা হত্যা মামলার প্রধান আসামি জহুরুল মোল্লাকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালত এ আদেশ দেয়। এর আগে র‌্যাব তাকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

 

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল জানান, সোমবার সিরাজগঞ্জ থেকে জহুরুল মোল্লাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারের পর তাকে ঈশ্বরদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদ করা হয় আসামিকে। পরে অভিযুক্ত আসামির দেওয়া তথ্যে সোমবার রাতে ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা তার নিজ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ২৬টি রিভলবারের গুলিসহ পাঁচটি শটগানের গুলি জব্দ করা হয়।

এর আগে ১৭ ডিসেম্বর ঈশ্বরদী উপজেলায় কামালপুর গ্রামে জমি জমা সংক্রান্ত ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আপন চাচাতো ভাই জহুরুল মোল্লার গুলিতে বিরু মোল্লা (৪৮) নিহত হন। নিহত বীরু মোল্লা কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে এবং লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad