পল্লবীতে অস্ত্রের মহড়া, চাপাতিসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক

পল্লবীতে অস্ত্রের মহড়া, চাপাতিসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক
দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
Advertisement
Advertisement

রাজধানীর পল্লবীতে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে পল্লবী থানা পুলিশ। শুক্রবার পল্লবী থানার সেকশন-১১ এর টেম্পুস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলো মোনারুল ইসলাম (১৪) ও মো. রুহুল আমিন (১৫)। তারা রাজধানীর বাউনিয়াবাঁধ এলাকার বাসিন্দা। পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাহউদ্দিন আল-মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার পল্লবী থানার সেকশন-১১ এলাকার টেম্পুস্ট্যান্ডে ৪০ থেকে ৫০ জনের একটি কিশোর গ্যাং দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে গেলে গ্যাংয়ের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে মোনারুল ইসলাম ও মো. রুহুল আমিনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া অন্য সদস্যদের শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad